মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় গোপন জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সোমবার (৪ মে) গভীর রাতে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বালিদিয়া বাজারের একটি মুদি দোকানের ভেতরে নিয়মিত জুয়ার আসর বসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৬ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন বালিদিয়া গ্রামের মো. ইরান আলী (৩৫), জামাল মিয়া (৩০), রাজ্জাক বিশ্বাস (২৮), জিনজির মিয়া (৪৫), এরশাদ শেখ (৩০) রাজ্জাক মোল্যা (৩৫) সহ ১৬ জন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, জুয়া খেলার সময় তাস ও নগদ অর্থসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। সামাজিক অপরাধ দমন, বিশেষ করে জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 