রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি: দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী এ স্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম।
১০ মে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা পেশাজীবীদের সম্মান রক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাইকগাছা ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ইকরামুল কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ রইছ খান, মোঃ শাহ জালাল, মোঃ সায়েম সিদ্দিকী, মোঃ আরিফুর রহমান, মোঃ সবুজ হোসেন, আরিফুজ্জামান, শেখ সোহেল ও মোঃ সাইফুদ্দীন।এছাড়াও ম্যানেজার্স ফোরামের পক্ষে বক্তব্য দেন মোঃ কারিমুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ ইনামুল কবির।
বক্তারা বলেন, মহামারি করোনার সময় সহ দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তাদের দালাল বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। তারা আরও বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত ও পেশাগত নিরাপত্তা প্রদানের জোর দাবি জানানো হয়।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন 