মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে শহর সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভা, উন্নয়ন সংস্থা ওয়াটার এইড ও নবলোক এর বাস্তবায়নে ১২ মে মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় টেকসই উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ডা. সঞ্জয় কুমার মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, প্রাক্তন সহকারী অধ্যাপক জি এম এম আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, কমিউনিটি মোবিলাইজার কাওসার আলী, নবলোক প্রকল্প ব্যবস্থাপক বি এম নাহিদ হাসান, প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, মুক্তা বিশ্বাস, মনিটরিং অফিসার মাহাবুবর রহমান, কমিউনিটি মোবিলাইজার বাছিরন নাজিরা, ওয়াটার এইডের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, প্রভাষক সাইদুর রহমান, প্রভাষক উজ্জ্বল কুমার বিশ্বাস, শেখ জুলি, বিনা মন্ডল, আলমগীর হোসেন, শেখ জালাল উদ্দীন, শেখ মিজানুর রহমান, অফিস সহকারী শেখ জিয়াউর রহমান, উত্তম ঘোষ, রফিকুল ইসলাম, বিল ক্লার্ক শাহিন হোসেন, কনজারভেন্স ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, সড়কবাতি পরিদর্শক তন্ময় মন্ডল, সীমা দাশসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অংশ নেন ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিরা।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 