শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
১১২ বার পঠিত
মঙ্গলবার ● ১২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার

---খুলনার পাইকগাছায় লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়মবহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে ৭টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়।
জানা যায়, ১২ মে মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এসময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মা, তৌফেল ঔষধালয় মিলিয়ে মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ