বুধবার ● ১৩ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
মাগুরা প্রতিনিধি: “অটিজম কোন সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান ” এই প্রতিবাদ দুনিয়ায় মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০ টায় মাগুরা কালেক্টর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টর চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমা,প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম হলো মস্তিষ্কের বিকাশ জনিত একটি জন্মগত অবস্থা, যা একজন মানুষের সামাজিক যোগাযোগ আচরণ, এবং অনুভূতির ধরনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এটি কোন রোগ নয়, বরং মস্তিষ্কের কাজ করার একটি ভিন্ন ধরন, যা সাধারণত শিশুর প্রথম তিন বছরের মধ্যে প্রকাশ পায়। মাগুরা জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন 