শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৫ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
১৩১ বার পঠিত
শুক্রবার ● ১৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু

---খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষে নবস্থাপিত মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্টের কার্যক্রম মনিটরিং করা হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৪ মে বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পরিশোধনের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ ওয়াটার এইড ও নবলোক এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেপটিক ট্যাংক থেকে জমাকৃত মনুষ্য বর্জ্য পাইপলাইনের মাধ্যমে বিশেষ বর্জ্য পরিবহনকারী যান ভেকুট্যাগ-এ স্থানান্তর করা হয়। পরে ওই যানযোগে বর্জ্য নবস্থাপিত পরিশোধন প্লান্টে নিয়ে গিয়ে আধুনিক পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে প্লান্টে প্রবেশ করানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্লান্টে তিন ধাপের আধুনিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে মনুষ্য বর্জ্য দুর্গন্ধমুক্ত তরলে রূপান্তরিত হচ্ছে। পরিশোধিত তরল নির্ধারিত নিষ্কাশন লাইনের মাধ্যমে নিরাপদে বের করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে পৌরবাসী পাবে আরও স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ