শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
প্রথম পাতা » আঞ্চলিক » হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
১৬৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : দেশব্যাপী উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার এবং শিশুমৃত্যু বৃদ্ধি পাওয়ায় হাম মহামারিকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা, সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও সংগঠক আসানূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা।
বক্তাগণ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি, বর্তমান সময়েও চিকিৎসাক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে হাম মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যু ঘটছে। গতকাল পর্যন্ত ৪৬৪জন শিশুর মৃত্যু ঘটেছে। সারাদেশে ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বক্তাগণ বলেন, মাগুরার প্রেক্ষিতে দেখা যায়, আড়াইশো বেডের সদর হাসপাতালে কোন আইসিইউ নেই। ফলে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা জেলায় অনুপস্থিত। সমাবেশ থেকে মাগুরা জেলার সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান হয়।





আঞ্চলিক এর আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ