রবিবার ● ৩১ মে ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
নড়াইল প্রতিনিধি; নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে। আমরা তরফদার এক পরিবার স্লোগানে শনিবার (৩০ মে) দিনব্যাপী সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। ৩০০ নারী-পুরুষ ও শিশু-কিশোরকে ওষুধসহ চিকিৎসাসেবা দেয়া হয়।
গাইনি বিশেষজ্ঞ ডা. তরফদার শামসুন্নাহার লাকী ও তরফদার মারিয়া হোসাইন, মেডিসিন, হরমোন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. দীপ বিশ্বাস সুদীপ, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. হুসাইন মহসিনুল হক এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম আযম রাসেল চিকিৎসাসেবা প্রদান করেন।
তুলারামপুর গ্রামের চম্পা আরা (৩০) বলেন, বাড়ির কাছে চিকিৎসা পেয়ে খুশি হয়েছি। ঈদের ছুটিতে এলাকার সন্তানরা বাড়িতে এসে আমাদের চিকিৎসা দিয়েছেন। এমন আয়োজন করলে গ্রামের মানুষের উপকার হয়। ডায়াবেটিক রোগী আফজাল হোসেন বলেন, চিকিৎসার পাশাপাশি ওষুধ পেয়েছি। খুব ভালো লেগেছে।
মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব তরফদার শাহীন বলেন, তরফদার বাড়ির আয়োজনে এবং স্থানীয়নের সহযোগিতায় এ উদ্যোগ সম্ভব হয়েছে। এ ধরণের চিকিৎসাসেবা পরবর্তীতেও করা হবে।






উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন 