শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১ জুন ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর
প্রথম পাতা » প্রকৃতি » মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর
১৮০ বার পঠিত
সোমবার ● ১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় হারিয়ে যাচ্ছে দেশি জাতের খেজুর

---শাহীন আলম তুহিন, মাগুরা থেকে : আগে গ্রামের মাঠে  মাঠে জৈষ্ঠ্য মাসে  দেশি খেজুর  পাওয়া যেত। এ খেজুর কাঁচা থাকতে সবুজ  পাকলে হলুদ বর্ণ ধারণ করত। খেজুর গাছে গাছে নানা কাধিতে চারিদিকে ঝুলে থাকতো এ খেজুর। এ সময় গাছের দিকে তাকালে মনে হতো  যেন রসালো ফল বাতাসে দোল খাচ্ছে। পথের ধার  দিয়ে কোন যুবক ছেলে হেঁটে গেলে খেজুর গাছ দেখলেই খেজুর পারতে  উৎসুক হয়ে যেত। গ্রামের কিশোরেরা মেতে উঠত খেজুর পাড়ার উৎসবে। সেই সব দিন আজ আর দেখা যায় না। গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছ দেশী জাতের খেজুর। এ খেজুর দেখতে একটু ছোট পাকলে খুব রসালো হয়। খেতে খুবই মিষ্টি।
সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন,আমাদের গ্রামে আগে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছে দেশি খেজুর পাওয়া যেত। গ্রামের অনেক কৃষক খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। কিন্তু এখন অনেক কৃষক পরিবার মাঠের ভিতরে বাড়ি করায় এই গাছগুলো কাটা পড়ে গেছে। ফলে গ্রামে খেজুর গাছ নেই বললেই চলে। দেশি খেজুরের মান অনেক ভালো খেতে খুবই সুন্দর।
সদরের কাপাসহাটি  গ্রামের কৃষক জামিল বলেন,বর্তমানে হাটে বাজারে দেশি খেজুর পাওয়া যায় না। আগে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ থেকে আমরা খেজুর সংগ্রহ করে বাজারে বিক্রি করতাম। কিন্তু কালের বিবর্তনে বর্তমানে দেশি খেজুর হারিয়ে যাচ্ছে। আমাদের দেশে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার গঠন হচ্ছে। তাই অনেকেই পাড়া মহল্লা ছেড়ে গ্রামের মাঠের মধ্যে বাড়ি বানাচ্ছে ফলে মাঠের মধ্যে থাকা দেশি খেজুর গাছগুলো বেশি কাটা পড়ে যাচ্ছে।
সদরের কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, আমাদের গ্রামে এখন আর দেশি খেজুর গাছ দেখা যায় না। অনেক আগে আমাদের গ্রামে অনেক খেজুর কাজ ছিল। এ খেজুর গাছে পর্যাপ্ত পরিমাণে দেশি খেজুর পাওয়া যেত। এখন হাতে গোনা অল্প কিছু কাজ থাকলেও সেই গাছে পর্যাপ্ত পরিমাণে খেজুর পাওয়া যায় না। ছোটবেলায়  আমি দেশি খেজুর পছন্দ করতাম। বিভিন্ন মাঠে গিয়ে  দেশি জাতের খেজুর সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতাম।তারপর বাড়ির সবাই মিলে সেই খেজুর খেতাম। কিন্তু আজ খেজুর গাছ না থাকায় আমাদের দেশি খেজুর হারিয়ে যেতে বসেছে। দেশি খেজুরের স্বাদ খুবই চমৎকার। দেশি জাতের মিষ্টি এ  খেজুর খেতে শিশুরা খুবই পছন্দ করে। তাই আমাদের  দেশি জাতের খেজুরের হারানো ঐতিহ্য ফিরে পেতে খেজুর গাছ বেশি বেশি রোপন করতে হবে।





আর্কাইভ