বুধবার ● ১৭ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরা প্রতিনিধি: মাগুরায় অর্থনৈতিক শুমারি ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল ও প্রত্যাশা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মাগুরা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আয়েশা আক্তার মিলি, সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলার শিল্প, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র তুলে ধরতে এ শুমারির তথ্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 