শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৬ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
৯৪ বার পঠিত
শুক্রবার ● ২৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান

---সুন্দরবনের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসার খাল এলাকায় বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এ বন্দুকযুদ্ধে শওকত সরদার (৬০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। দস্যু দলের অন্য সদস্যদের ধরতে সুন্দরবনের গভীরে এখনো কোস্টগার্ডের বিশেষ অভিযান চলমান রয়েছে।
​শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আহত দস্যু প্রধান রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় নিজেদের হেফাজতে নিয়েছে কোস্টগার্ড সদস্যরা।
​নিহত শওকত সরদার কয়রার ৩ নং ওয়ার্ড মহেশ্বরীপুর এলাকার ইজাহার সরদারের ছেলে এবং বর্তমানে ৬নং ওয়ার্ডের তেতুল তলা গুচ্ছপাড়ায় বসবাস করতেন।
​তবে শওকতের পরিবারের দাবি, তিনি কোনো বনদস্যু নন। সুন্দরবনের দস্যুরা তাকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটকে রেখেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত নিহত বা আহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
​হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর ছেলে রবিউল ইসলাম (৫০)-কে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত রয়েছে।
​স্থানীয় গ্রামবাসীদের একাধিক সূত্র জানায়, এই রবিউল ইসলামই সুন্দরবনের বর্তমান ত্রাস দুলাভাই বাহিনীর প্রধান। একসময় সুন্দরবনে ইলিয়াস বাহিনীর ব্যাপক দাপট ছিল। ২০২৪ সালে ইলিয়াসের মৃত্যুর পর, তার বোনের স্বামী রবিউল দলটিকে পুনর্গঠিত করে নিজের পরিচয় অনুযায়ী ‘দুলাভাই বাহিনী’ নাম দিয়ে দস্যুতা শুরু করেন।
​কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন বনের মধ্যে গোলাগুলি ও একজন নিহতের খবর আমরা শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো আমাদের কাছে নেই, পুরো বিষয়টি কোস্টগার্ড দেখছে।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সাথে তাদের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে সুন্দরবনের গভীরে কোস্টগার্ডের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। সকালে দস্যু প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। অভিযান শেষ হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ