শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
১৩৪ বার পঠিত
শনিবার ● ১১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন

---পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেছেন।

​হাসপাতালে পৌঁছালে সিভিল ডাঃ সার্জন মাহফুজাকে ফুল দিয়ে  অভ্যর্থনা জানান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
​পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, ডায়েট রুম, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগ, ভায়া রুম ও বহির্বিভাগসহ বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নিবিড় তদারকি করেন এবং সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শয্যাপাশে যান, তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন  এবং হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের সাথেও তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন।

​হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা উপজেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে একটি জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সরকারের স্বাস্থ্য নীতি বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল বেসরকারি ক্লিনিকে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি রুম প্রস্তুত করার জন্য জরুরি নির্দেশ প্রদান করেন।
খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন বলেন, ​জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও নিয়মের মধ্যে থেকে সেবা দিতে হবে।

​পরিদর্শন ও বৈঠককালে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন,খুলনা  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হিমেল ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ​ডাঃ আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি  ​ডাঃ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক ​ডাঃ মোঃ কাউছার আলী।
​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।





স্বাস্থ্যকথা এর আরও খবর

ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

আর্কাইভ