শুক্রবার ● ১৭ জুলাই ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব ও ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পাইকগাছা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি মন্দিরে একযোগে এই উৎসব পালিত হয়। বর্ণিল সাজে সজ্জিত রথ আর হাজারো ভক্তের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে লীলাচলপতি শ্রীজগন্নাথদেব বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে শ্রীক্ষেত্র থেকে ৯ দিনের জন্য মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচা মন্দিরে যান। আবার ৯ দিন পর উল্টো রথে চড়ে নিজ মন্দিরে (শ্রীমন্দির) ফিরে আসেন। এই ৯ দিন ধরে মাসির বাড়িতে অবস্থানকালে মন্দিরে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, আরতি, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ, মহাপ্রসাদ বিতরণ ও বিশেষ ধর্মীয় সভার আয়োজন করা হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই মহাপুণ্যময় উৎসবের সমাপ্তি ঘটবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া নাথপাড়া এবং বাঁকা পালপাড়া, ঘোষপাড়া, দেবদুয়ার ও কাটাখালী মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দ রথের দড়ি টানেন এবং আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
উপজেলার ১৫টি মন্দিরে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব পালিত হয়। প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও রথগুলোকে ফুল, রঙিন কাগজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বিকেলে মন্দিরগুলো থেকে বের হওয়া সুবিশাল রথ নিয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রথের দড়ি টানতে আসা আবালবৃদ্ধবনিতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও খোল-করতালের তালে তালে নেচে-গেয়ে পুরো এলাকা উৎসবমুখর করে তোলেন। অনেকেই রথের উপর ফুল, ফল ও প্রসাদ নিবেদন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসবের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রথম দিনের উৎসব সম্পন্ন হয়।






নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা 