শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৮ বার পঠিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

---মাগুরা প্রতিনিধি :মাগুরায় যথাযথ মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তুবক অর্পণ, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা। শহরের প্রধান প্রধান সড়ক সড়ক দীপ সমূহ পতাকা সহ ব্যানার ফেস্টুন রঙিন নিশানা তার সজ্জিত করণ এবং শিশুদের জন্য রচনা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন। এ দিবসে সকাল ৯ টায় ঢাকা রোড ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অর্পণ করা হয়।পুষ্পস্তবক   অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, সরকারি কলেজ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক  অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৯ টায় মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।  বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন। বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, পৌর বিএনপি’র  সভাপতি মাসুদ হাসান খান কিজিল,  জুলাই যোদ্ধা শাহরিয়ার সাদিক, শহীদ রাব্বির স্ত্রী সুমি খাতুন, শহীদ রাজু আহমেদের মাতা নাসিমা খাতুন, শহিদ সুমনের মাতা খাদিজা প্রমুখ। সভায়  বক্তারা বলেন, ২৪ শে জুলাই শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজ এই নতুন বাংলাদেশ। জুলাই শহীদের রক্তের ঋণ আমরা ভুলবো না। যারা জুলাই শহীদের হত্যার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার বিচারের আওতায় এনে  শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে শহীদ পরিবারগুলো এদেশে মাথা উঁচু করে গর্বের সাথে বাস করতে পারে।শহীদ পরিবারগুলো আরও দাবি জানিয়ে বলেন, আমাদের সন্তান মারা গেছে  কিন্তু আমরা দুই বছর পেরিয়ে গেলেও কোন কাঙ্খিত বিচার পাইনি। সরকারের প্রতি অনুরোধ অবিলম্বে জুলাই হত্যার সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত তার সাথে সম্পন্ন করা হোক।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

আর্কাইভ