সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
খুলনার পাইকগাছায় বাড়িতে ঢুকে গৃহবধুর উপর মা - মেয়ের অতর্কিত হামলা করার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত গৃহবধু অলোকা ঘোষ (৪৫) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় ৯টি সেলাই লেগেছে।
জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের মটবাটি গ্রামের ছুরমান গাজীর পুত্র মোসলেম (খোকন) গাজীর স্ত্রী ও মেয়ে ১৫ আগস্ট শনিবার দুপুর দুইটায় গদাইপুর গ্রামের অলোকা ঘোষের বাড়ীতে গিয়ে পিছন থেকে অতর্কিত তাকে চড় কিল মারা শুরু করে। অলোকা কিছু বুঝতে না পেরে মা-মেয়ের হাত থেকে বাঁচতে দৌড়ে রাস্তায় গিয়ে পড়ে গেলে তারা অলোকাকে ধরে তার বাড়ি নিয়ে সুপারির চটা দিয়ে পিটিয়ে ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে ফেলে চলে যায়। পরে প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সময় অলোকা একাই বাড়িতে ছিলো। সে গরুর দুধ বিক্রি ও ছিট কাপড় বিক্রি করে জীবন জিবিকা নির্বাহ করে। তার ছেলে ঢাকায় থাকে এবং বাড়িতে সে একা বসবাস করে। এ ঘটনায় অলোকা বলেন, আমি ফোনে কথা বলছিলাম। পিছন থেকে এসে মা ও মেয়ে হামলা করে মেরে গুরুতর জখম করেছে। মা ও মেয়ের কাছে ছিট কাপড় বিক্রি করা ১৪শত টাকা পাবে। সে টাকাও কখনও চাইনি, কেন মারলো তা বলতে পারিনা।
এঘটনায় থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে হাসপাতালে আহত ভিকটিমের খোজ নেয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ 