রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া স্লুইস গেটে ভেঙ্গে পড়েছে এবং বাকি অংশ দেবে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এই জরাজীর্ণ ও ভাঙা অংশ দিয়ে শিবসা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবনের সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কায় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় হাজার হাজার মানুষ।
জানা গেছে, ১৬ আগস্ট রাতে শিবসা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি প্রবাহে কচুবুনিয়া স্লুইস গেটে ফাটল দেখা দেয় এবং একটি বড় অংশ ভেঙে নিচের দিকে দেবে যায়। পানি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির এমন নাজুক দশায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কচুবুনিয়া ও এর আশপাশের অঞ্চল নদী-খাল ও নিম্নাঞ্চল ঘেরা হওয়ায় শিবসা নদীর জোয়ার-ভাটার তীব্র চাপ সরাসরি আঘাত হানছে এই ভঙ্গুর অবকাঠামোর ওপর।
১৬-১৭ পোল্ডারের আওতাধীন এই স্লুইস গেটটি ভেঙে পড়ালে ব্যাপক এলকা পানিতে প্লাবিত হবে। এ বিষয়ে গদাইপুর ইউনিয়ানের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান গাজী উদ্বেগের সাথে জানান, এই স্লুইস গেট দিয়ে যদি উন্মুক্তভাবে পানি প্রবেশ করে, তবে পাইকগাছার গদাইপুর, কপিলমুনি এবং হরিঢালী তিনটি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হবে। এতে এলাকার সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ, কৃষিজমি এবং মৎস্য ঘের ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে।
স্লুইস গেটের ক্ষতিগ্রস্ত অংশ আরও ভেঙে পড়লে কচুবুনিয়াসহ শ্যামনগর, আগরঘাটা, কাজিমুছা, মালতি, গদাইপুর, তকিয়া ও মঠবাটী এলাকার বসতি, কাঁচা-পাকা রাস্তাঘাট এবং শত শত হেক্টর কৃষিজমি ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানান, স্লুইস গেটের জন্য আমাদের কোনো সুনির্দিষ্ট দায়িত্ব বা বরাদ্দ নেই, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে কাজ করতে পারছি না। এটি সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। তবে প্রশাসন বা বোর্ড থেকে দায়িত্ব দিলে আমরা কাজ করব, তবুও আমি বিকেলের দিকে লোকজন নিয়ে নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি।
জরুরি ও জীবন-মরণ এই পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল প্রশাসনের ভূমিকা জনমনে গভীর প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 