শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
১০৮ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস

---খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া স্লুইস গেটে ভেঙ্গে পড়েছে এবং বাকি অংশ দেবে গিয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এই জরাজীর্ণ ও ভাঙা অংশ দিয়ে শিবসা নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবনের সৃষ্টি করতে পারে। এমন আশঙ্কায় ও  আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় হাজার হাজার মানুষ।

জানা গেছে, ১৬ আগস্ট রাতে শিবসা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি প্রবাহে কচুবুনিয়া স্লুইস গেটে ফাটল দেখা দেয় এবং একটি বড় অংশ ভেঙে নিচের দিকে দেবে যায়। পানি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির এমন নাজুক দশায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কচুবুনিয়া ও এর আশপাশের অঞ্চল নদী-খাল ও নিম্নাঞ্চল ঘেরা হওয়ায় শিবসা নদীর জোয়ার-ভাটার তীব্র চাপ সরাসরি আঘাত হানছে এই ভঙ্গুর অবকাঠামোর ওপর।

১৬-১৭ পোল্ডারের আওতাধীন এই স্লুইস গেটটি ভেঙে পড়ালে ব্যাপক এলকা পানিতে প্লাবিত হবে। এ বিষয়ে গদাইপুর ইউনিয়ানের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান গাজী উদ্বেগের সাথে জানান, এই স্লুইস গেট দিয়ে যদি উন্মুক্তভাবে পানি প্রবেশ করে, তবে পাইকগাছার গদাইপুর, কপিলমুনি এবং হরিঢালী তিনটি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হবে। এতে এলাকার সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ, কৃষিজমি এবং মৎস্য ঘের ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে।

স্লুইস গেটের ক্ষতিগ্রস্ত অংশ আরও ভেঙে পড়লে কচুবুনিয়াসহ শ্যামনগর, আগরঘাটা, কাজিমুছা, মালতি, গদাইপুর, তকিয়া ও মঠবাটী এলাকার বসতি, কাঁচা-পাকা রাস্তাঘাট এবং শত শত হেক্টর কৃষিজমি ও মাছের ঘের পানির নিচে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানান, স্লুইস গেটের  জন্য আমাদের কোনো সুনির্দিষ্ট দায়িত্ব বা বরাদ্দ নেই, যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে কাজ করতে পারছি না। এটি সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। তবে প্রশাসন বা বোর্ড থেকে দায়িত্ব দিলে আমরা কাজ করব, তবুও আমি বিকেলের দিকে লোকজন নিয়ে নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি।

জরুরি ও জীবন-মরণ এই পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল প্রশাসনের ভূমিকা জনমনে গভীর প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ