রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে আলোচনা সভা,র্যালী ও নদীতে মাছের কোন অবমুক্ত করনের মধ্যে দিয়ে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ (১৬-১৮ আগস্ট) এর শুভ উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মাগুরার আয়োজনে গতকাল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রান্তিক মৎস্য চাষিরা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার। সভায় জেলায় মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভার শেষ বের হয় বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে নবগঙ্গা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার মাছের উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, মাছের অভয়াশ্রয় সৃস্টি,মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, মৎস্যচাষীদের ঋণদান ও ও প্রান্তিক মৎস্য চাষীদের সহযোগিতার জন্য কাজ করছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ১৪ লক্ষ নারীসহ দুই কোটির অধিক প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠীর জীবিকা মৎস্য চাষে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ইলিশ আহরনে প্রথম, অভ্যন্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত চলাশয়ে মাছ আহরণের তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ও সামুদ্রিক উপকূলীয় জলাশয় ক্রাস্টাশিয়া কারণে অষ্টম স্থান অর্জন করেছে। তাই আমাদের মাছ উৎপাদনে মুক্ত জলাশয় সৃষ্টি করতে হবে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি 