শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
১৮৬ বার পঠিত
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত

---খুলনার পাইকগাছায় বাড়িতে ঢুকে গৃহবধুর উপর মা - মেয়ের অতর্কিত হামলা করার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত গৃহবধু অলোকা ঘোষ (৪৫) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় ৯টি সেলাই লেগেছে।

জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়ানের মটবাটি গ্রামের ছুরমান গাজীর পুত্র মোসলেম (খোকন) গাজীর স্ত্রী ও মেয়ে ১৫ আগস্ট শনিবার দুপুর দুইটায় গদাইপুর গ্রামের অলোকা ঘোষের বাড়ীতে গিয়ে পিছন থেকে অতর্কিত তাকে চড় কিল মারা শুরু করে। অলোকা কিছু বুঝতে না পেরে মা-মেয়ের হাত থেকে বাঁচতে দৌড়ে রাস্তায় গিয়ে পড়ে গেলে তারা অলোকাকে ধরে তার বাড়ি নিয়ে সুপারির চটা দিয়ে পিটিয়ে ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক জখম করে ফেলে চলে যায়। পরে প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার সময় অলোকা একাই বাড়িতে ছিলো। সে গরুর দুধ বিক্রি ও ছিট কাপড় বিক্রি করে জীবন জিবিকা নির্বাহ করে। তার ছেলে ঢাকায় থাকে এবং বাড়িতে সে একা বসবাস করে। এ ঘটনায় অলোকা বলেন, আমি ফোনে কথা বলছিলাম। পিছন থেকে এসে মা ও মেয়ে হামলা করে মেরে গুরুতর জখম করেছে। মা ও মেয়ের কাছে ছিট কাপড় বিক্রি করা ১৪শত টাকা পাবে। সে টাকাও কখনও চাইনি, কেন মারলো তা বলতে পারিনা।

এঘটনায় থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে হাসপাতালে আহত ভিকটিমের খোজ নেয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক ২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার

আর্কাইভ