মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রাবণ সংক্রান্তিতে উপজেলার বাতিখালি মন্দির, সরল মন্দির, হিতামপুর মালোপাড়া মন্দির সহ বিভিন্ন গাছ তলা মা মনসা মন্দিরে পূজা হয়েছে।
প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজা করা হয়। এদিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে। বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। সেই কারণে এই সময় সর্পদেবীর পুজোর প্রচলন হয়। মনসার পুজা করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া নাগ পঞ্চমী, শ্রাবণ সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি এবং আশ্বিন সংক্রান্তির দিনে মা মনসার পূজা করা হয়।
বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালে সাপের ভয় থেকে রক্ষা পেতে এবং পরিবারের মঙ্গল কামনায় সর্পদেবী মনসার পূজা করা হয়। সাধারণত শ্রাবণ সংক্রান্তিতে বা নাগ পঞ্চমী ও শ্রাবণ মাসের শেষ দিকে মনসা ঘট বা সিজ গাছ তলায় ভক্তিভরে এই পূজা সম্পন্ন করা হয়।
মা মনসা হিন্দুধর্মের লৌকিক সর্পদেবী। মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র। অধিকাংশ ক্ষেত্রে, প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন সীজ বৃক্ষে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত করে দুধ ও কলা দিয়ে পূজা দেন। তবে কোন কোন স্থানে মন্দির ও বাড়িতে মনসা দেবীর প্রতিমা তৈরি করে পূজা হয়।






দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ 