সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন, দুদকের উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।
উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিতর্কে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রধান বক্তা নির্বাচিত হন।
রচনা প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী এবং খ গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত 