শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
২০৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি

---পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। খুলনা শহরসহ জেলার বিভিন্ন উপজেলাতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।পাইকগাছাতেও দিন-দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ মুহুতে কর্যকর পদক্ষেপ বা  মশক নিধনে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এটা না হলে পরিস্থিতি আরোও নাজুক হতে পারে। এ অবস্থায় পৌরবাসি মশক দমনে সংশ্লিষ্টদের  জরুরি পদক্ষেপের দাবি করেছেন।
জানাগেছে, ২৫ আগস্ট মঙ্গলবার সকাল পর্যন্ত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছেন, ৫০ শর্য্যার এ হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে প্রতিদিন ১০০ থেকে ১১০/১২০ জন রোগি ভর্তি হচ্ছেন। এর মধ্যে ডেঙ্গু রোগীর বেড সংখ্যা মাত্র ৫টি।
জানাগেছে, ডেঙ্গু প্রতিরোধে  চলতি মৌসুমে পৌর কর্তৃপক্ষের মশক দমনে এখনো কোন পদক্ষেপ চোখে পড়েনি। পৌরসভা সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে মশক দমনে এখনো সরকারী বরাদ্দ মেলেনি। তবে, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর বরাত দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সরকারী বরাদ্দের অপেক্ষায় না থেকে আমরা পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে মশক দমনে বিভিন্ন ওয়ার্ডে ঔষধ স্প্রে করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ ময়না বলেন, হাসপাতালে প্রতিদিন ১০/১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এক্ষুনি মশক নিধন ও সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি আরোও খারাপ হতে পারে। হাসপাতালে ডাক্তার বা জনবল সংকট থাকা স্বত্তেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি

আর্কাইভ