রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
২৮ আগস্ট শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। মাদার তেরেসার মানবসেবা ও মানবিক আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
পাখি, পরিবেশ ও সাংবাদিকতায় অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান প্রদান করা হয়।
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সভাপতি গাজী আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আজগর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চিত্রনায়ক ডি এ তায়েব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক, কবি ও সাংবাদিক অশোক ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবু ওবায়েদ বাদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিহাব রিফাত আলম, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, এম. ইমরান উদ্দিন, জামাল উদ্দিন নাসির, অনির্বাণ ভক্ত, প্রফেসর মোঃ আমীর হোসেন, মোঃ শামসুল আলম, মাহবুবা শাহরীন মিতু, মোছাঃ আলেয়া বেগম, মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক সানোয়ার খান, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, কবি ও সাংবাদিক মোঃ শফিউল্লাহ মিয়া, সবুজ রায় প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন সুরমা আক্তার, সাকিনা কাইউমসহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সেলিম মাহবুব ও সাকিনা কাইউম। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন শেখ মোঃ আসিফ হোসেন ও দিপংকর ঘোষ। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সিকদার।






প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা 