সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মাগুরা জেলা প্রশাসনের আয়োজন সোমবার সকাল ১০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব, মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ কিজিল খান,, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জাসাস সভাপতি কাজী সিরাজ মিহির বক্তব্য রাখেন।
উদ্বোধনী পর্ব শেষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কাজী নজরুল ইসলামের গান ও নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু 