শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
৭ বার পঠিত
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন

---মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে  সংবর্ধনা  দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেলে সদরের বেলনগর গ্রামে হাবিবুল্লাহ ভবন প্রাঙ্গণে  এক সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের হাতে   সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে  হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন এর  সভাপতি  আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি  অ্যাডভোকেট মিজানুর রহমান ও রোটারি ক্লাব অফ ঢাকার প্রেসিডেন্ট  জেড আব্দুল্লাহ ইজাজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন  হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কেএম মহিবুল্লাহ খোকন। হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অফ ঢাকার যৌথ উদ্যোগে বেলনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিক ছিলেন। উল্লেখ্য, হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে  সদর উপজেলার বেলনগর গ্রামে গরিব অসহায়  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, সামাজিক সুরক্ষা কর্মসূচি সহ  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পাশাপাশি  মাগুরার শিক্ষাখাতে আরো গতিশীল করতে  ফাউন্ডেশন নিয়মিত বিতরণ করছে  স্কুল-কলেজের  শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়

আর্কাইভ