শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

---খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং এর টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে একটি প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএম রাজ্জাক, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পানি কমিটির এসএম শাহাবুদ্দীন, নাগরিক সমাজের প্রতিনিধি মনজুয়ারা বেগম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ সহ এনজিও প্রতিনিধি বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, বসতি ও কৃষিজমি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ