শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইকবাল ওই এলাকার জবেদ আলী শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ইকবাল তাঁর ভাইয়ের চায়ের দোকানে অবস্থান করছিলেন। পুলিশের দাবি, সেখানে মাদক কেনাবেচার সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার এসআই তুষার রায়হান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে ইকবালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।






নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন 