শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ
মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ
মাগুরা প্রতিনিধি : শুক্রবার দুপুরে মাগুরার জেলা প্রশাসক, মোতাকাব্বীর আহমেদ ও তার সহধর্মিনী আফরোজ ফারজানা তুলির ব্যক্তিগত উদ্যোগে তাদের কনিষ্ঠ কন্যা মাহভিন আহমেদ আকসার জন্মদিন উপলক্ষ্যে সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরাতে একটি আনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন,। অনুষ্ঠানে জেলা প্রশাসকের পরিবারবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা, শহর সমাজসেবা অফিসার, মাগুরা, সরকারী শিশু পরিবার (বালিকা) এর সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ এবং শিশু পরিবারের সকল শিশুরা উপস্থিত ছিলেন। কেক কেটে আকসাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় সেই সাথে শিশু পরিবারের শিশুরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে বাচ্চাদের উন্নতমানের খাবার,উপহার এবং ফুটবল দেয়া হয়। জেলা প্রশাসক পত্নী জানান,এ শিশু পরিবার তার আরেকটি পরিবার এবং তিনি সময় পেলেই এই পরিবারের কাছে এসে সময় কাটাবেন এবং তাদের পাশে থাকবেন। সহকারী পরিচালক মো: জাহিদুল আলম জানান জেলা প্রশাসক মহোদয় সব সময় শিশু পরিবারে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংসদ সদস্য জানান, শিশু পরিবারের অনেক সদস্য ইনসেপ্টা কোম্পানিতে চাকরীর মাধ্যমে স্বাবলম্বী হয়েছে।






সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা
ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত 