বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তাদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান (বাপ্পী)।
ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নবীন ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্যও নবীন ছাত্রীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. মনিরুল হাসান (বাপ্পী) নবীন ছাত্রীদের উদ্দেশে শুভেচ্ছা জানান এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও নিজেদের দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
পরে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এর মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের পথচলা শুরু হয়। একই সঙ্গে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।






বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান 