রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান গতকাল রবিবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত প্রার্থীদের মধ্যে শপথ বাক্য পাঠ করান। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজ সেবা অফিসার আবু মুসা, সহকারি নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক,বণিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলতার সাথে গত ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে এ নির্বাচনে বণিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন। আমি এজন্য নির্বাচন কমিশনার কে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বণিক সমিতির উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য একসাথে সমিতির সদস্যরা কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ মোকাবেলায় করে নবনির্বাচিত কমিটি সফল হবে বলে আমার ধারনা।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত 