শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

---প্রেস বিজ্ঞপ্তি ঃ সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকাল ৪ :৩০ টায় মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার  নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন ও যুবদল থেকে ৩ জন সদস্য প্রমূখ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসি ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার  বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব। বিথীকা রানী বলেন, আমাদের এলাকায় একটি জলবদ্ধতা  সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে উক্ত সমস্যাটা নিয়ে এ্যাডভোকেসি করব।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আর্কাইভ