শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মিডিয়া » সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত
প্রথম পাতা » মিডিয়া » সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত
৬০ বার পঠিত
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

--- খুলনার পাইকগাছায় সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, কবিতা আবৃতি, আলোচনা সভা, সম্মাননা পত্র ও পুরস্কার প্রদান।

৪ নভেম্বর বুধবার ১১ টায় উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি,লেখক,শিল্পী ও অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর প্রসাদ মুনি।---

বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাহেব আলী, জি, এম হারুন আর রশিদ, সমাজ সেবক সাথী সরকার, লিনজা আক্তার মিথিলা, রিমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।

মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হক এর কর্মময় জীবনী রচনা প্রতিযোগিতায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থী আনিসা ইসলাম প্রথম স্থান, নিঝুম সওদা এশা ও রিমি গাইন মিথিলা দ্বিতীয় স্থান, সুমাইয়া সুলতানা তৃতীয় স্থান এবং কুইজ প্রতিযোগীতায় লিনজা আক্তার মিথিলা প্রথম স্থান,রাইসা আক্তার মুন দ্বিতীয় স্থান ওপাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আবির সরকার (অভ্র) তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৩০ জন ছাত্র- ছাত্রীকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৬ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক, সম্মাননা সনদ ও পুরুস্কার প্রদান করা হচ্ছে।





মিডিয়া এর আরও খবর

এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

আর্কাইভ