শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাগুরা প্রতিনিধি: মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১ টার সময় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ। এসময় আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ঘটে তার চেতনা আমাদের বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ ই নভেম্বরের কোন বিকল্প নেই। এখনো বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন পড়াজিত শক্তি আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালিতে মাগুরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।






নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব 