শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিনামূল্যে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব এবং জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সমাপনী দিনে ‘জাতীয় নারী নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উৎসবের উদ্বোধন করেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে দুইদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবিরসহ অনেকে। স্বাগত বক্তব্য দেন-অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
বক্তারা বলেন, লোকজ সংস্কৃতির আবহ, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার মেলবন্ধনে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সমাপনী দিনে আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে ১৬টি নৌকার অংশগ্রহণে স্থানীয় আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দুইদিন রাতেই থাকছে সাংস্কৃতিক উৎসব।






মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব 