সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
খুলনার পাইকগাছায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানে সর্বমোট ৪০ চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। মোবাইল কোর্টে বিআইএসটির পরিদর্শক তরিকুল ইসলাম সুমন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
৯ নভেম্বর সোমবার ১২ টায় উপজেলার কপিলমুনি বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কপিলমুনি বাজার এলাকায় ভাগ্যকুল সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি, নিউ মডার্ন বেকারি ও রিয়াদ ফুড প্রপার্টিজ চারটি প্রতিষ্ঠান বিআইএসটির অনুমতি ব্যতীত, তার লোগো ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।






পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ 