শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উপকূল দিবস পালিত

---পাইকগাছা  প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আয়োজনে ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বনবিবি এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেনে, কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।

বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সমাজ সেবক শেখর রজ্ঞন ভদ্র। আলোচনা সভায় বক্তৃতা করেন, রাবেয়া বেগম, উৎপল কর্মকার, গনেশ দাশ, আলম গাজী, আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১২ নভেম্বর বাংলাদেশে বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। ১৯৭০ সালের এই দিনে সংঘটিত প্রলয়ংকরী ভোলা সাইক্লোন ও জলোচ্ছ্বাসে নিহত লাখো মানুষের স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, নিহতদের স্মরণ এবং উপকূলবাসীর জীবন-জীবিকার সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরতে উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণা করা হোক।  জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই দিবসটির প্রধান উদ্দেশ্য। তাই উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।





উপকূল এর আরও খবর

১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন

আর্কাইভ