শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
২০ বার পঠিত
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

--- পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন দক্ষ অভিভাবক এবং ফ্যাসিবাদের লুটপাটের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা। তিনি বলেন সুন্দরবনের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য সম্পদের অপার সম্ভাবনা থাকা সত্বেও দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত অত্র এলাকা। লুটপাট আর নৈরাজ্যের কারণে কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। তিনি ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাইকগাছা জিরোপয়েন্টস্থ কার্যালয়ে  খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আওতাধীন পাইকগাছা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রী সেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল। এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাস টার্মিনাল নির্মাণ জরুরি  উল্লেখ করে বাপ্পী বলেন  টার্মিনাল না থাকায় এখানকার বেশিরভাগ বাস সড়কের উপর রাখা হয়, আর এ কারণে চরম জন দুর্ভোগ সৃষ্টি হয়। মানুষ এটা থেকে পরিত্রাণ চায়। তিনি জমি সংক্রান্ত জটিলতা নিরসন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং  পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সহ যাত্রী সেবা নিশ্চিত করতে  মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, মোস্তফা মোড়ল, বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আানারুল ইসলাম, কালীদাশ সাধু, শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু গাজী, রুট কমিটির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শুকুর আলী, চিফ স্টাটার জালাল আহমেদ ও স্টাটার লাচ্ছু।

অনুষ্ঠানে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানান।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আর্কাইভ