বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ব » জলবায়ু সম্মেলনে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও অর্থায়নের সংকট তুলে ধরলেন লিডার্স
জলবায়ু সম্মেলনে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও অর্থায়নের সংকট তুলে ধরলেন লিডার্স
প্রেস বিজ্ঞপ্তি ঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর FAO-CGIAR প্যাভিলিয়নে ১৮ নভেম্বর বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত “Challenges and Opportunities of Operationalizing Locally Led Climate Adaptation with a Focus on Farmers’ Access to Climate Finance” শীর্ষক প্যানেল আলোচনায় বাংলাদেশের স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রকল্প কর্মকর্তা ইভানা আফরিন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।তিনি বাংলাদেশের জলবায়ু সংকট ও এনজিওদের অর্থায়ন সংকট তুলে ধরে স্থানীয় জনগোষ্টি ভিত্তিক উদ্যোগে অর্থায়নর আহবান জানান।
আলোচনায় প্যানেল মডারেটর হিসেবে ছিলেন International Rice Research Institute (IRRI)-এর প্রধান বিজ্ঞানী জন হেলিন (Jon Hellin)। অন্যান্য প্যানেলিস্ট ছিলেন দক্ষিণ আফ্রিকায় Solidaridad-এর উন্নয়নকর্মী ননসি এনকোমো (Nonsi Nkomo), International Institute for Environment and Development (IIED)-এর জলবায়ু অর্থায়ন গবেষক মে থাজিন অং (May Thazin Aung), Center for Global Development-এর সিনিয়র ফেলো ইয়ান মিচেল (Ian Mitchell) এবং AfricaRice-এর কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিজ্ঞানী এলিয়ট ডসু-ইয়োভো (Elliott Dossou-Yovo)।
আলোচনায় ইভানা আফরিন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে চারদিকে পানি থাকা সত্ত্বেও লবণাক্ততার কারণে মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে; একই সঙ্গে কৃষি উৎপাদন ও জীবিকাও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সংকট মোকাবিলায় ১৯৯৬ সাল থেকে উপকূলীয় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা লিডার্স এর সমন্বিত অভিযোজন পদ্ধতির কথা তুলে ধরে তিনি নিরাপদ পানির জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুর স্যান্ড ফিল্টার, জলবায়ু সহনশীল কৃষির জন্য লবণাক্ততা সহনশীল বীজ ও জৈব সার এবং নারীদের বিকল্প আয়বর্ধক কার্যক্রম ও স্বনির্ভর গোষ্ঠী গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, কার্যকর অভিযোজন নিশ্চিত করতে স্থানীয় সংগঠন ও জনগোষ্ঠীর কাছে সরাসরি, সহজলভ্য, দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য জলবায়ু অর্থায়ন পৌঁছানো জরুরি। তাঁর মতে, পানির নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও জীবিকার নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত করতে হবে এবং জলবায়ু অভিযোজনের প্রতিটি পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে রাখতে হবে।






চিকিৎসকদের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান!
ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিকৃত ৪ ট্রাক পন্য ফেরত পাঠালো পেট্রাপোল বন্দর
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষতি
সুখী দেশের তালিকায় ফের শীর্ষে ফিনল্যান্ড; তলানিতে বাংলাদেশ
ভাষা শহিদদের সম্মান জানাতে কলকাতা থেকে সাইকেল শোভাযাত্রা মাগুরায়
দুবাইয়ের মন্দিরে ১৬ দেবতার মূর্তি, দর্শনে লাগছে অনলাইন বুকিং
ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন
পুরোনো বাল্মীকি মন্দির পুনরুদ্ধারের সিদ্ধান্ত পাকিস্তানে
দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি 