শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পুষ্টি বিষয়ক জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর পুষ্টি ইউনিটের উদ্যোগে লোনাপানি কেন্দ্রের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ খাদ্য, পুষ্টি গুনাগুন, খাদ্যে ভেজাল, শাক-সবজি ও ফল মুলের পুষ্টি উপকারিতা, শিশু ও প্রসুতি মায়েদের পুষ্টির প্রয়োজনীয়তা, ফলে রাসায়নিকের অপব্যবহার সহ পুষ্টি উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল। প্রশিক্ষণ কর্মশালায় স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারী প্রতিষ্ঠানের মাঠকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে পুষ্টি নির্দেশিকা সম্বলিত প্লেট প্রদান করা হয়।






উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন 