শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়ায় দলিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়ায় দলিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
৫৮৮ বার পঠিত
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ায় দলিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

---

ডুমুরিয়া প্রতিনিধি ঃ

ডুমুরিয়ায় দলিত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ধ্রুব’র উদ্যোগে শুক্রবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সংস্থার নির্বাহী প্রধান মি. উত্তম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার জি,এম আলমগীর কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন ইউ,এস,এ স্পিক আপ ডিরেক্টর মি: ট্রয় এন্ডারসন ও সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, তাদের সামাজিক মান উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট। দলিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিসীম। তিনি বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে ছাত্রীদের সাহসী ভূমিকা পালনের আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে দলিত শিক্ষার্থীদের লেখাপড়া সহ অন্যান যে কোন সুযোগ সুবিধার জন্য সরকারের চেষ্টার পাশাপাশি তার প্রচেষ্টা আছে এবং থাকবে বলে উল্লেখ করেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন সংস্থার লিগ্যাল এডভাইজার এ্যাড. অর্পনা রায়, প্রকল্প ম্যানেজার মি. পিটার সেন, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, মিস কাকলী বৈদ্য, সুপার ভাইজার মিসেস সোমা আইচ, মাসুম বিল্লাহ, প্রকল্প পরিচালক রেখা মারিয়া বৈরাগী প্রমূখ। অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত দলিত সম্প্রদায়ের নবম শ্রেণিতে পড়ুয়া ২০১ জন ছাত্রীকে সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও টিউশন ফিস প্রদান করা হয়। শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)