শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান
৬৭৯ বার পঠিত
রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

---

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

---

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রায়, শিক্ষক জাকির হোসেন খান, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন শেখ, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কায়সার উদ্দীন হারুন, আলী আহম্মেদ খান, আবুল কাশেম খান, শাহিদুর রহমান মল্লিক, মুক্তিযোদ্ধা সলেমান মন্ডল, গোলাম রসুল, খান মনিরুজ্জামান মেনজু, খান কামরুজ্জামান, হান্নান শেখ, জহুর শেখ, ওহিদার রহমান  খান, লুৎফর রহমান মন্ডল, ইকবাল কাজী, সুলতান আহম্মেদ রিন্টু, এজবার খান, নজরুল মোল্যা, আফতাব শেখ, মিরান খান, রিয়াজ উদ্দীন রাজু প্রমুখ। পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌস খান বলেন, এই বিদ্যালয়ের দু’জন শিক্ষক ১৯ বছর যাবত বিনা বিতনে পাঠদান করে যাচ্ছেন। এক্ষেত্রে তহবিল গঠন করে ওই দুই শিক্ষককে কিছুটা আর্থিক সুবিধা প্রদান করতে চাই। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগীসহ সকলের সহযোগিতা চাই। এ সময় তিনি ১০ হাজার টাকা প্রদান করে শিক্ষক কল্যাণ তহবিল গঠন করেন। লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনও আর্থিক সহযোগিতার ঘোষণা দেন।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)