শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দূর্ভোগের আরেক নাম পাইকগাছার প্রধান সড়ক
প্রথম পাতা » বিবিধ » দূর্ভোগের আরেক নাম পাইকগাছার প্রধান সড়ক
৫৬৮ বার পঠিত
রবিবার ● ১২ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূর্ভোগের আরেক নাম পাইকগাছার প্রধান সড়ক

---

এস ডব্লিউ নিউজ ॥

মৌসুমের শুরুতেই টানা কয়েকদিনের বৃষ্টি সবুজ প্রকৃতি ও কৃষি ফসলের উপকার হলেও যাতায়াতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের উপজেলা সদর থেকে কপিলমুনি পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক। ইতোমধ্যে সড়কটি দূর্ভোগের জন্য ব্যাপক আলোচিত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি পরিণত হয় খানা-খন্দে। যার কারণে উপকূলীয় কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াতে দীর্ঘদিন ভোগান্তি পাচ্ছে। এমনকি সড়কটি বেহাল দশার কারণে বিভিন্ন সভা সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়। এমপি’র প্রচেষ্টায় দীর্ঘদিন পর সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে এমন খবরে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি আসলেও সংস্কারের আগেই মৌসুমের প্রথম বৃষ্টিপাতে যাতায়াতে বেকায়দায় ফেলে দিয়েছে দূর্ভোগ নামে পরিচিত সড়কটি। গত কয়েকদিনের বৃষ্টিপাতে সড়কের বড় বড় গর্তে হাঁটু পানি জমে অনেকটাই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। যাতায়াতে যেমন ক্ষয়ক্ষতি বেড়েছে যানবাহনের তেমনি দূর্ভোগ বেড়েছে পথচারীদের। গর্তপার হওয়ার সময় ভারি যানবাহনের ছিটকে দেওয়া পানিতে ভিজে যেতে হচ্ছে পথচারী সহ সাধারণ মানুষকে। এলাকার মানুষের প্রত্যেকের একটাই প্রশ্ন আর কতদিন পোহাতে সড়কের এমন দূর্ভোগ!





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)