বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » আশাশুনিতে বিশ্ব পানি পালিত
আশাশুনিতে বিশ্ব পানি পালিত
![]()
মোঃ নুর আলম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে বিশ্ব পানি দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পানি সম্পদ মন্ত্রানালয়ের আয়োজনে বুধবার সকালে র্যা লী ও উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের এস ও সুনীল কুমার ভদ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, শিক্ষা অফিসার মোছাঃ শামছুরনাহার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সেক্রেটারী সোহবার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের আঃ গফ্ফার, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও আঃ গনি, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক এন এম বি রাশেদ সোরয়ার শেলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ সুপিয় পানি, জলাবদ্ধতা নিরসন, নদী ভরাট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।






পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য 