মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে শস্য কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
কেশবপুরে শস্য কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
![]()
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে শস্য কর্তনের উপর পৃথক ৩ টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শহরের সাবদিয়া এলাকায় কৃষক আফতাব উদ্দীনের ক্ষেতে ব্রী ২৮ জাতের ধান, মজিদপুরের কৃষক লতিফ মালীর ক্ষেতে ব্রী ৫৬ জাতের ধান ও একই গ্রামের কৃষক শামসুর মোড়লের ক্ষেতে ব্রী ৬৩ জাতের ধান কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, পৌর সভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার ও মজিদপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস। প্রদর্শনী প্লটে ব্রী ২৮ জাতের ধান হেক্টর প্রতি ৫.৮৪ মেট্রিক টন, ব্রী ৫৯ জাতের ধান হেক্টর প্রতি ৮.২ মেট্রিক টন ও ব্রী ৫৬ জাতের ধান হেক্টর প্রতি ৬.৫৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে।






মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন 