শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২২ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
৫৮৬ বার পঠিত
সোমবার ● ২২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

---

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥

কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার সকালে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত হয়েছে। খেলায় গৌরীঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক একাদশ ১-০ গোলে ব্রাম্মনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। অপর খেলায় গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা একাদশ ৩-০ গোলে বাউলশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সহা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আসাদুজ্জামান, হারুনার রশিদ, সাইদুর রহমান প্রমুখ।





খেলা এর আরও খবর

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)