রবিবার ● ২১ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিদ্যুতের সীমাহীন লোডশেডিং
পাইকগাছায় বিদ্যুতের সীমাহীন লোডশেডিং
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ বিপর্যয় ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। প্রচন্ড তাপদাহের কারণে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। অনুরূপভাবে গরমে হাপিয়ে উঠেছেন শিশু ও বয়স বৃদ্ধ মানুষরা। একদিকে প্রচন্ড গরম অপরদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দূর্ভোগের যেন অন্তনেই সাধারণ মানুষের। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ব্যবসা-বাণিজ্য। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ছেলে-মেয়েদের লেখাপড়া। টানা গত কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজমান রয়েছে এলাকায়। সাধারণ মানুষের যত ক্ষোভ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের উপর।
উল্লেখ্য, চলতি গ্রীষ্ম মৌসুমে গত ১ সপ্তাহের অধিক সময়ের তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রচন্ড গরমে একটু স্বস্তির জন্য মানুষ সাধারণত আশ্রয় খোঁজে ছায়া, শীতল জায়গা কিংবা বাসা বাড়ি অথবা ঘরের মধ্যে। কিন্তু বিদ্যুৎ বিপর্যয় ও ঘন ঘন লোডশেডিং এর কারণে ঘরের মধ্যেও স্বস্তির কোন সুযোগ নেই সাধারণ মানুষের। এই প্রচন্ড গরমের মধ্যে কোন কোন সময় দিনরাত কিংবা কোন কোন সময় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। ফলে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গরমের কারণে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে দেখা দিচ্ছে নানাবিধ রোগ বালাই। গরমের মধ্যে বিদ্যুতের এমন ভয়াবহ অবস্থার কারণে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকার সর্বস্তরের মানুষ।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা 