বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় প্রাথমিক শিক্ষা বিষয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনা
মাগুরায় প্রাথমিক শিক্ষা বিষয়ে সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনা
![]()
মাগুরা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার মান বাড়াতে গতকাল বুধবার মাগুরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের কনফারেন্স রুমে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রাথমিক শিক্ষা বিষয়ে গোলটেবিল আলোচনা হয়েছে ।
এইএসএইডের সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন ও স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন যৌথ ভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে । গোলটেবিল আলোচনায় মাগুরা পিটিআইয়ের সুপারিনটেন বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের চিফ অফ পার্টি লিয়েনা গার্টস । বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর মো: আকিদুল ইসলাম ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি । অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার-মিডিয়া রিলেশন্স মেহের নিগার জেরিন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান , জাগরণী চক্র ফাউন্ডেশনের ফোকাল পারসন মেরিনা আখতার , সাংবাদিক কবির হোসেন , অলোক বোস , আবু বাসার আখন্দ , রুপক আইচ ও শরীফ তেহরান টুটুল প্রমুখ ।
আলোচনায় আয়োজকরা জানান , প্রাথমিক শিক্ষা ও শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি করতে রিড প্রকল্প জাগরনী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার ১৩০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করছে । পাশাপাশি রিড প্রকল্প শিশুদের পঠন দক্ষতা বাড়াতে ঝিনাইদহ ও যশোর জেলায় কাজ করছে । প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বৃদ্ধিতে রিড প্রকল্প প্রথম পর্যায়ে ২০১৫ সালে ৬টি বিভাগে ১২ টি জেলায় ৬৬০ টি স্কুলে, ২০১৬ সালে ২য় পর্যায়ে ৮৫০টি স্কুলে ও ২০১৭ সালে ৩য় পর্যায়ে ১৩৪৪ টি বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে ।






নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল 