শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত; আহত- ২
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত; আহত- ২
৪৯৬ বার পঠিত
রবিবার ● ১১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত; আহত- ২

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক। রোববার দুপুর ১২টার দিকে গজালিয়া-চাঁদখালী সড়কে চলন্ত মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার গজালিয়া গ্রামের বিএম মোস্তাফিজুর রহমানের ছেলে ও সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র বিএম মারুফুর রহমান, মাসুম ফকিরের ছেলে আবু হুরাইরা (১৬) ও চাঁদখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে কিবরিয়া হোসেন (১৬) সহ ৩ জন ঘটনার দিন মটর সাইকেল যোগে বাড়ী থেকে চাঁদখালী যাওয়ার পথে পথিমধ্যে গজালিয়া-চাঁদখালী সড়কের কৈয়া সিটিবুনিয়া নামক স্থানে পৌছানোর পর দ্রুতগামী মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ৩ জনই ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক কলেজ ছাত্র মারুফুর নিহত হয় এবং অপর দু’জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তৃব্যরত চিকিৎসকরা মারুফুরকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, দূর্ঘটনার পর পানিতে পড়ে যাওয়ার পরপরই মারুফুরের মৃত্যু হয়। আহত অপর দু’জনের মধ্যে কিবরিয়ার অবস্থা আশংকা জনক বলে ডাক্তার আহসানারা বিনতে ময়না জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)