শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খেলা » কেশবপুরে হাজী লস্কর মোড়ল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরে হাজী লস্কর মোড়ল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
![]()
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর পৌর সভার ৮ নং ওয়ার্ড বাসির আয়োজনে ৪ দলীয় হাজী লস্কর মোড়ল স্মৃতি
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়লের সভাপতিত্বে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে হাজী লস্কর মোড়ল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌরসভার কাউন্সিলর মফিজুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রম্মকাটি খন্দকার ফুটবল একাদশের টিম ম্যানেজার খন্দকার মফিজ, ব্রম্মকাটি খান ফুটবল একাদশের টিম ম্যানেজার ইসাক আলী খান, দলিল লেখক সমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল আজিজ প্রমুখ। উদ্বোধনী খেলায় ব্রম্মকাটি খন্দকার ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-০ গোলে ব্রম্মকাটি খান ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী আতিয়ার রহমান, শওকত হোসেন ও তজিবর রহমান।






মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন 