শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন কল্পে সেমিনার
মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন কল্পে সেমিনার
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন কল্পে করণীয় শীর্ষক সেমিনার গতকাল শনিবার মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ইউকেএইড এর সহযোযিতায় স্বেচ্ছাসেবী সংস্থা তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এ সেমিনারের আয়োজন করে ।
সেমিনারে তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: রান্নু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেক্ট পরিমল কুমার সরকার । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মো: ছাদুল্লাহ , যুব উন্নয়ন অধিদপ্তের উপ-পরিচালক মো: রিয়াজুল আলম খান , জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, এ্যাড. আলী আকতার ও তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ফিল্ড অফিসার আব্দুল আলীম । সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন কল্পে নানা সুপারিশ তুলে ধরা হয় ।






মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন 